স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী এবং জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য। জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি প্রকল্প জনগণের স্বার্থে এবং তাদের অর্থেই বাস্তবায়িত হয়, তাই স্বচ্ছতা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি। প্রকল্প ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশনের প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং জনসেবার মান বাড়াতে আধুনিক ও টেকসই পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের অর্থের অপচয় রোধে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সূত্র: Mytv

0 Comments