দেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আরও ৪ কোটি (৪০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মে) ৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এবারের নিলামে প্রতি ডলারের কাটঅফ মূল্য বা নির্ধারিত ক্রয় মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। তথ্যমতে, চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ২১ কোটি ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে এ পর্যন্ত সর্বমোট ৫৮৮ কোটি ৩৫ লাখ বা ৫.৮৮ বিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে।
সংক্ষেপে:
৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ৪ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ২১ কোটি ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের ক্রয় মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ৪ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ২১ কোটি ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের ক্রয় মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
সূত্র: Mytv

0 Comments